ঢাকা | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বাংলা কনভার্টার
walton

দেশীয় অর্থনীতিতে বৈদেশিক আয়ে অগ্রণী অভিযাত্রী অরেঞ্জবিডি লিমিটেড

দেশীয় অর্থনীতিতে বৈদেশিক আয়ে অগ্রণী অভিযাত্রী অরেঞ্জবিডি লিমিটেড
দেশীয় অর্থনীতিতে বৈদেশিক আয়ে অগ্রণী অভিযাত্রী অরেঞ্জবিডি লিমিটেড

বাংলাদেশের মেধা আজ বিশ্বমঞ্চে কথা বলছে উদ্ভাবনই যেখানে পরিচয়। দেশের মাটিতে গড়ে ওঠা আইটি প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

বর্তমানে ইউরোপের দেশ নেদারল্যান্ডস এর নাগরিক সেবাসমূহের ডিজিটালাইজেশনে কাজ করছে প্রতিষ্ঠানটি। নেদারল্যান্ডসের অঙ্গরাজ্য সিন্ট মার্টেন-এ “ডিজিটাল গভর্নমেন্ট ট্রান্সফরমেশন প্রজেক্ট (DGTP)”–এর আওতায় ই-সার্ভিস ও ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম চালু হয়েছে, যেখানে অরেঞ্জবিডি প্রযুক্তিগত সহযোগী হিসেবে কাজ করছে। যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক আয়ে আরো এক ধাপ এগিয়ে যাবে। সব মিলিয়ে, অরেঞ্জবিডির এই অর্জন বাংলাদেশের প্রযুক্তিখাতের জন্য একটি গর্বের মাইলফলক।

আগামী ২৭ মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন, বিবাহ, ডিভোর্স, পাসপোর্ট, জাতীয়তা সনাক্তকরণ ও ড্রাইভিং লাইসেন্সসহ ৬টি গুরুত্বপূর্ণ সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। এর মাধ্যমে দেশটির এবং রাজ্যের সরকারি সেবার ডিজিটাল রূপান্তর, ডাটা বিনিময় সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা হবে।

২০ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অরেঞ্জবিডির পরিচালক ও সিইও মো. শামীম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। তিনি প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সুফল তুলে ধরেন এবং আন্তর্জাতিক অংশীজনরা রোডম্যাপ ও কাঠামো উপস্থাপন করেন।

গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিন্ট মার্টেনের প্রধানমন্ত্রী ড. লুক এফ.ই. মার্সেলিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্য, নেদারল্যান্ডস সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার অংশীজনরা উপস্থিত ছিলেন। তিনি অন্তর্ভুক্তিমূলক ও সহজপ্রাপ্য ডিজিটাল সরকার গড়ার গুরুত্ব তুলে ধরে অরেঞ্জবিডিকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

বহিঃবিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতে ডিজিটালাইজেশনের অংশ হওয়া প্রসঙ্গে অরেঞ্জবিডির ব্যবস্থাপনা পরিচালক আল-আশরাফুল কবীর (জুয়েল) মনে করেন তাদের এই অর্জন তাদের কাজের ধারাবাহিকতার স্বীকৃতি যা দেশীয় অর্থনীতিতে বৈদেশিক আয়ে বড় ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের খ্যাতনামা আইটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে এই প্রকল্প অর্জন অরেঞ্জবিডির জন্য যেমন বড় সাফল্য, তেমনি বাংলাদেশের আইটি খাতের আন্তর্জাতিক সক্ষমতার প্রমাণ। এর ফলে সেই সকল দেশে বাংলাদেশের অন্যান্য আইটি প্রতিষ্ঠানের জন্য কাজের সুযোগ তৈরী হবে।

২০০৫ সাল থেকে অরেঞ্জবিডি দেশ-বিদেশে আইটি সেবা দিয়ে আসছে এবং ফিলিপাইন, গাম্বিয়া, নেপালসহ বিভিন্ন দেশের ই-গভর্নেন্স প্রকল্পে সফলভাবে কাজ করেছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের ডিজিটাল সেবা উন্নয়ন ও শীর্ষ গণমাধ্যমের অনলাইন প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অরেঞ্জবিডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়